আজ ভালোবাসা দিবস। এ নিয়ে তরুণ-তরুণী, কিশোর-কিশোরীদের মাঝে উচ্ছ্বাসের অন্ত নেই। এমনকি প্রৌঢ়-বৃদ্ধরাও হয়তো উদ্বেলিত। প্রেম-ভালোবাসার অনুভূতি চিরন্তন। এ দুর্বার আকর্ষণ সম্পর্কে আমরা মোটামুটি অবগত। কার সঙ্গে কোন বন্ধনে জড়ানো যাবে, আর কার সঙ্গে যাবে না তা মন না মানলেও সমাজ-সংসার মানতে বাধ্য করে। কেননা তা না হলে নৈতিকতা, মূল্যবোধ এগুলো অচল হয়ে পড়তে পারে। প্রচলিত মূল্যবোধে ধস নামলে তা সমাজে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। এ জন্যই যুগে যুগে সমাজ বেঁধে দিয়েছে অসংখ্য শৃঙ্খল, যাতে সমাজে সম্পর্কের বিশুদ্ধতা রক্ষা করা যায়, নারীর নিরাপত্তা নিশ্চিত করা যায়; সর্বোপরি বিশৃঙ্খলা রোধ করা যায়। সমাজে শৃঙ্খলা প্রতিষ্ঠায় নিষ্ঠুরতার দৃষ্টান্ত রয়েছে। বহু অমর প্রেমের সমাপ্তি ঘটছে বংশমর্যাদা রক্ষার নামে।
মন্তব্য করুন